মাত্র পাঁচ মাস পর আবারও বাড়লো স্বর্ণের দাম
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩১ পিএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
ফাইল ছবি
নতুন বছরের শুরুতেই বাড়লো স্বর্ণের দাম। পাঁচ মাস আগেেএকদফা দাম রেড়েছে। এবার ২২ ক্যারেট সোনা প্রতি ভরিতে বেড়েছে ১ হাজার ৫১৭ টাকা। অপরিবর্তিত রয়েছে সনাতন পদ্ধতিতে স্বর্ণ ও রূপার দাম।
আগামীকাল বুধবার থেকে ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ বিক্রি হবে ৪৮ হাজার ৯৮৮ টাকায়।
আজ মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য সম্পর্কে জানানো হয়েছে।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করা হয় বলে প্রেসবিজ্ঞপ্তিতে দাবি করেছে বাজুস।
এর আগে স্বর্ণের দাম নির্ধারণ হয়েছিলো গত বছরের ২২ ডিসেম্বর দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হলেও তা মধ্যরাতে স্থগিত করার ঘোষণা দেয় বাজুস।
বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, সবচেয়ে ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৮ হাজার ৯৮৮ টাকায়।
মঙ্গলবার পর্যন্ত এ মানের স্বর্ণের ভরিপ্রতি বিক্রয় মূল্য ছিল ৪৭ হাজার ৪৭২ টাকা। অর্থাৎ প্রতিভরিতে এ মানের স্বর্ণের দাম বেড়েছে এক হাজার ৫১৬ টাকা।
পরবর্তী দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত ২১ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি বিক্রি হবে ৪৬ হাজার ৬৫৬ টাকায়।
গত বছরের শনিবার (২৯ ডিসেম্বর) পর্যন্ত এ মানের প্রতিভরি স্বর্ণের বিক্রি মূল্য ছিল ৪৫ হাজার ১৯৮ টাকা। ভরিপ্রতি বেড়েছে এক হাজার ৪৫৮ টাকা।
আর ১৮ ক্যারেটের স্বর্ণ এক হাজার ৫১৬ টাকা বেড়ে ভরিপ্রতি বিক্রয় মূল্য দাঁড়িয়েছে ৪১ হাজার ৬৪০ টাকা। মঙ্গলবার পর্যন্ত এ মানের স্বর্ণের ভরিপ্রতি দাম রয়েছে ৪০ হাজার ১২৪ টাকা।
অন্যদিকে সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিপ্রতি ২৭ হাজার ৫৮৫ টাকা।
এদিকে স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপার বিক্রিমূল্য এক হাজার ৫০ টাকা।
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল





